stvadmin
১৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

Oplus_16908288

ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশন ও পৌরসভার অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এজন্য বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। নিবন্ধন পেতে হলে ই-রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে নতুন নিবন্ধন দেয়া হবে না এবং পুরোনো নিবন্ধনও নবায়ন করা হবে না।সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাকে বুয়েট এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। বিধিমালা প্রণয়ন হলে এ কার্যক্রম শুরু হবে। দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা-সহ সব জায়গায় এটি কার্যকর করা হবে।তিনি বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে আলাদা রঙের ই-রিকশা চলবে। একটি জোনের ই-রিকশা অন্য জোনে যেতে পারবে না। ই-রিকশাগুলোকে জিও-ফেন্সিংয়ের আওতায় আনা হবে। নির্ধারিত জোনের বাইরে গেলে ব্যবস্থা নেয়া হবে এবং জরিমানা করা হবে।

সরকারি অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি করপোরেশন, পৌরসভা-সহ বিভিন্ন দপ্তরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে। এ বিষয়ে দুটি কমিটি করা হয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকারের কার্যক্রম নিয়ে মীর শাহে আলম বলেন, ছয় মাস খুব কম সময়। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ করা হচ্ছে। নিজেদের কাজে খুব একটা সন্তুষ্ট নন জানিয়ে তিনি বলেন, ‘তবে অনেকদূর এগিয়েছি।’নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কাজ চালানো কঠিন। নির্বাচিত জনপ্রতিনিধি এলে সেবার মান ও কাজের গতি আরও বাড়বে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে। এসব নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় হবে না।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

এমপির গাড়ীতে হামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার গোলাম মুক্তাদীর

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার মামলায় ক্যাফে ফাস্ট ফুডের মালিক গ্রেপ্তার

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ

এমপি আইনুল হকের গাড়ীতে হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

রায়গঞ্জের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

১০

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

১১

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১২

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

১৩

রায়গঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

১৪

ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

১৫

রায়গঞ্জে করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

উল্লাপাড়ায় পোনা মাছ ধরতে গিয়ে ব’জ্রপাতে কৃ’ষকের মৃ’ত্যু!

১৭

কালবেলা সাংবাদিকের মেয়ে নুসাইবা, এসএসসিতে তাড়াশ উপজেলার সেরা

১৮

রায়গঞ্জে সাজাপ্রাপ্ত আসামি স্বপন কুমার দাস গ্রেফতার

১৯

মা বাবার মুখ উজ্জ্বল করল নুসাইবা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস

২০