stvadmin
৫ অগাস্ট ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। একই অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। আটক তিনজনকেই আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিমগাছী বাজারের আগে সোনাখাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিমগাছী – তাড়াশ আঞ্চলিক পাকা সড়কে টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই যুবককে থামিয়ে দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হোসেন আহমেদ (২৯), পিতা বাবুল হোসেন এবং ময়ান উদ্দিন (৩৬), পিতা জহির উদ্দিন। তাদের উভয়ের বাড়ি রায়গঞ্জ উপজেলায়। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহাঙ্গীর আলী (৩৫), পিতা মুসা প্রাং, গ্রামের বাড়ি খিয়াইল, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চালানমূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%85/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মাঠের ভোটযুদ্ধ শুরু

১০

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১১

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১২

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৭

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

১৮

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৯

গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন

২০