
গোবিন্দ কুমার রায় স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
রায়গঞ্জ থানার মামলা নং-১২, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬, ধারা-২৫ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আসামি মো. সবুজ তালুকদার (২৫), পিতা—মো. নজরুল ইসলাম তালুকদার ওরফে পেয়ারা, মাতা—মোছা. বিউটি খাতুন, সাং—গাড়ই, থানা—শেরপুর, জেলা—বগুড়া।
এছাড়া সিআর নং-৮০৮/২৫ ও সিআর নং-৭৫/২৬-এর আসামি মো. জহিরুল ইসলাম ওরফে মুকুল এবং সিআর নং-৮০৮/২৫-এর আসামি মো. জসিমকে আদালতে পাঠানো হয়েছে। তারা উভয়েই মৃত আবদুল মজিদ তালুকদারের ছেলে এবং দেড়াগাতী, রায়গঞ্জ, সিরাজগঞ্জের বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় সিএনজিযোগে সিরাজগঞ্জের বিজ্ঞ আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।