techtaranga
২৫ জানুয়ারী ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://application.ru.ac.bd/ এ লগইন করে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এজন্য পরীক্ষার্থীদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এর মধ্যে গ্রুপ-১ এর ৫৭ হাজার ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ১৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ২৩ দশমিক ১৫ ও প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার ৮৯ দশমিক ৫০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইউনিটের গ্রুপ-২ এর ৫৭ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৮৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৭০৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ২৬ দশমিক ৩২ ও প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার ৮৮।

প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। পরদিন এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা পর্ব শেষ হয়। এদিকে শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

১

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

২

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

৩

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

৪

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

৫

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

৬

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

৭

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

৮

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

৯

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

১০

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

১১

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

১২

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

১৩

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

১৪

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

১৬

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

১৭

অটোরিকশা ছিনতাই নয়, রায়গঞ্জে পারিবারিক বিরোধে হত্যা—২ বছর পর গ্রেপ্তার আপন ছোট ভাই

১৮

ভূঞাপুরে গাঁজারসহ দুইজন আটক

১৯

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

২০