stvadmin
৩১ অক্টোবর ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন
আমিনুল ইসলাম । তিনি ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ধানগড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। ২০০২ সাল থেকে রায়গঞ্জ উপজেলা গ্রাম সরকার ও তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছে। ২০১৯ সাল থেকে ধানগড়া ইউনিয়ন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ তাঁতী দলের সদস্য।

রায়গঞ্জ উপজেলার সাব- রেজিস্ট্রি অফিসের দলিল লেখক (ডিড রাইটার) ভূমি জরিপকারী (ল্যান্ড সার্ভেয়ার) হিসাবে দীর্ঘদিন সুনামের সহিত কাজ করছেন।

আমিনুল ইসলাম ধানগড়া ইউনিয়নের কাজীপুর
গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের মোঃ শাহজাহান আলী আকন্দের ছেলে। ধানগড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হন। ১৬/০২/২৬ তারিখ থেকে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে ধানগড়া ইউনিয়ন বিএনপির
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতির অভিজ্ঞতা থাকার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন। তিনি
এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আমিনুল ইসলাম জানান, ধানগড়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা তার।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে রয়েছি। সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করেছি। ধানগড়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই এবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করব।”

তিনি মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং নাগরিক সেবা সহজ করা, সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

২

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

৩

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

৪

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

৫

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

৬

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৮

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

৯

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

১০

অটোরিকশা ছিনতাই নয়, রায়গঞ্জে পারিবারিক বিরোধে হত্যা—২ বছর পর গ্রেপ্তার আপন ছোট ভাই

১১

ভূঞাপুরে গাঁজারসহ দুইজন আটক

১২

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

১৩

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

১৪

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

১৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

১৬

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

১৭

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

১৮

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

১৯

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

২০