techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিক্ষার্থী হয়রানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে রোববার অভিযোগের প্রেক্ষিতে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং একই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, লায়েকা বশীর হিজাব ও নিকাব পরা মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে অপমান করেছেন, ইসলামি বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং মানসিক চাপ সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ প্রয়োগ এবং পরীক্ষায় বৈষম্যমূলক নম্বর দেওয়ার অভিযোগও তোলা হয়। শিক্ষার্থীরা দাবি করেন, এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে।

অন্যদিকে, ড. মহসিনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। দুই শিক্ষককে বহিষ্কারের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় শেষ পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত ১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

১

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

২

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

৩

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

৪

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৫

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

৬

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

৭

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

৮

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

৯

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

১০

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১১

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

১২

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

১৩

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

১৪

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

১৫

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

১৬

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৮

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

১৯

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

২০