stvadmin
১০ অগাস্ট ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মা বাবার মুখ উজ্জ্বল করল নুসাইবা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক

সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবার। পত্রিকাটির প্রকাশকের ছোট মেয়ে নুসাইবা হক এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। সে বিষমডাঙ্গা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে।
নুসাইবার এ অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকেই মেধাবী ও পড়াশোনায় মনোযোগী নুসাইবা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে ভালো ফলাফল করে এসেছে। নিয়মিতই সে শ্রেণির প্রথম স্থান বা ‘এক রোল’-এ অবস্থান করত।
শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে গোল্ডেন এ প্লাস অর্জন নুসাইবার দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমেরই প্রতিফলন বলে মনে করছেন তার বাবা-মা। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাও তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা জানান।
মেয়ের এমন সাফল্যে গর্বিত নুসাইবার বাবা-মা। তার বাবা একজন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এবং মা একজন শিক্ষিকা। তারা জানান, ছোটবেলা থেকেই নুসাইবা পড়াশোনার প্রতি অত্যন্ত যত্নশীল। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সে আরও ভালো ফলাফল করবে এবং একজন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই তাদের প্রত্যাশা।
নুসাইবার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এদিকে, দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের পক্ষ থেকেও নুসাইবা হককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তার এই অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠবে—এমন প্রত্যাশা পরিবারের সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

২

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

৩

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

৪

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৫

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

৬

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

৭

মোহনপুরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খানের নেতৃত্বে ঐতিহাসিক বাইক শোডাউন

৮

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

৯

ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

১০

নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার

১১

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

১২

সিরাজগঞ্জে ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৩

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি

১৪

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: ৫ আগস্টের পর ধুরইল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন

১৫

মসজিদে সভা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল রায়গঞ্জ উপজেলা বিএনপি

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযা সম্পন্ন, রাসিক প্রশাসকের অংশগ্রহণ

১৭

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

১৮

রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রতি রাজশাহীর সাংবাদিকদের শেষ শ্রদ্ধা

১৯

রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শিল্পপতি জাহিদুল ইসলাম বাবলুর ঘোষণা

২০