গাজীপুরের জিরানী বাজারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর সামনে অবস্থিত আবাসিক হোটেল স্টার লুককে ঘিরে স্থানীয়দের মধ্যে বিভিন্ন আলোচনা ও অভিযোগের বিষয় সামনে এসেছে। হোটেলটির কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠলেও অভিযোগগুলোর বিষয়ে এখনো স্বাধীনভাবে সুনির্দিষ্ট সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ অবস্থায় হোটেলটির কার্যক্রম, বৈধ কাগজপত্র ও সার্বিক পরিবেশ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
জনস্বার্থে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।