
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিআর-১৯৮৮/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মহিদুল শেখ ওরফে মোবারক শেখকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার মহিদুল শেখ ওরফে মোবারক শেখ রায়গঞ্জ উপজেলার বড়াইল গ্রামের মোঃ ফজর আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাঁকে সিরাজগঞ্জ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।