
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম ডাবলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা করেন।
আব্দুল কাইয়ুম ডাবলু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাই মিলে উৎসব উদ্যাপন করলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
তিনি রায়গঞ্জ উপজেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে বলে প্রত্যাশা করেন এবং সবার সুস্বাস্থ্য, সুখ ও মঙ্গল কামনা করেন।