রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় তাঁদের সিরাজগঞ্জ সদর কোর্টে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রায়গঞ্জ উপজেলার রূপাখাড়া গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. হাসান (২৭) ও মো. হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৪৪০/২৬ (রায়)-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাঁদের সিরাজগঞ্জ সদর কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের মাধ্যমে পরিচালিত হবে।