রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার ৬২০ মিটার দীর্ঘ সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে হঠাৎপাড়া পর্যন্ত সড়কটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি। সড়কটির চুক্তিমূল্য ১ কোটি ৬০ লাখ ২২ হাজার ১৯৬ টাকা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস মন্ডল, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম ও সাবেক সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সড়কটির কাজ শেষ হলে স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।