stvadmin
৫ অক্টোবর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

মোঃ আব্দুর রহীম মিঞা

টাঙ্গাইলের ভূঞাপুরে সামিয়ানা (ঢাকনা) ছাড়া ডাম্প ট্রাকে বালি পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে বালি ভর্তি ট্রাক নিয়ে ভূঞাপুর বাসষ্ট্যান্ডে আসলে ট্রাকটি আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রাইভার এবং হেলপারকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করে সামিয়ানা ছাড়া ডাম্প ট্রাকে বালি বহন করার দায়ে বাগবাড়ী গ্রামের মো. আব্দুল করিমের ছেলে মো. বিদ্যুৎকে ১০ হাজার টাকা এবং মো. বিপ্লবের ছেলে মো. সাহেদ আলী (১৮)-কে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
এ সময় তিনি বলেন, “সামিয়ানা ছাড়া বালু পরিবহনের ফলে সড়কে ধুলাবালুর সৃষ্টি হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কে নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহন নিশ্চিত করতে নিয়মিত নজরদারির দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

১

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

২

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

৩

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

৫

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

৭

জনসেবার প্রত্যয়ে মানুষের পাশে মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানা—ভাঙা রাস্তা সংস্কারে নিজেই হাতে তুলে নিলেন কোদাল

৮

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

৯

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১২

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

১৩

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

১৪

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

১৫

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

১৬

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সলঙ্গায় মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

১৭

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

১৮

অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি: ভূঞাপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

১৯

তাড়াশে জাতীয় ইমাম সমিতির ইমাম সম্মেলন অনুষ্ঠিত

২০