stvadmin
১৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া শেরপুরে ব্রিটিশ আমলের রাস্তা এলাকাবাসী অর্থয়ানে সংস্কার

শেরপুর প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে ব্রিটিশ আমলে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক দখল হয়ে যাওয়ায় এলাকাবাসীর চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিকল্প পথ না থাকায় কয়েক শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এক প্রবাসী নিজ জমি ইউনিয়ন পরিষদের নামে দান করলেও সমস্যার সমাধান হয়নি। তবে সাময়িকভাবে চলাফেরা করার জন্য রাস্তাটি এলাকাবাসীর অর্থায়নে সংস্কর করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, কালিয়াকৈর চকগোলামের মূল সড়ক থেকে লাঙ্গলমোড়া পর্যন্ত সড়কটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়। মৌজা কালিয়াকৈর চকগোলামের সাবেক দাগ নম্বর ১১০ ও বর্তমান দাগ নম্বর ৪৪০–এর সাবেক দাগ নম্বর ১১১ ও বর্তমান দাগ নম্বর ৪১২ এই দাগের রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের একমাত্র যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

তবে সম্প্রতি সড়কটির পশ্চিমাংশে একটি পুকুর খনন করে এক ব্যক্তি দখল করে নেন। অন্যদিকে পশ্চিম অংশ থেকে বেটখের-কালিয়াকৈর মূল সড়ক পর্যন্ত প্রায় ১৮০ ফুট জায়গা যৌথ মালিকানাধীন হলেও নবীর উদ্দিন সরকার চলাচল বন্ধ করে দেন। এতে পুরো সড়কটি চলাচলের অচল হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, বিকল্প কোনো রাস্তা না থাকায় তারা চরম ভোগান্তির শিকার হয়ে আছেন। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, শিশুদের স্কুলে পাঠানো কিংবা কৃষিকাজে মাঠে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. রহমতুল বারী নিজের তিন শতাংশ জমি সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রি করে দেন,আবার নতুন করে রাস্তা নির্মাণ করা যায়। কিন্তু পুরোনো রাস্তা দখলমুক্ত না হওয়া এবং নতুন রাস্তার সঙ্গে মূল সড়কের সংযোগ না থাকায় উদ্যোগটি কার্যকর হচ্ছে না। তার ফলে
গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা ও আখতার হোসেন বলেন, “ব্রিটিশ আমলের রাস্তাটি দখল হয়ে গেছে। মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না। রাস্তাটি ইউনিয়ন পরিষদের নামে হলেও দখলদারদের কারণে তা মূল সড়কের সঙ্গে যুক্ত করা যাচ্ছে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

রাস্তাকে কেন্দ্র করে সংঘাতও দেখা দিয়েছে। হামলার শিকার হয়েছেন কে. এম. জহুরুল হক (৬২) বাদী হয়ে গত ৭ এপ্রিল শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি অভিযোগ করে বলেন, বিবাদী মো. ফাহমিদুর রহমান রনি, মো. খুরশিদ হাসান বাবু ও মো. নবীর উদ্দিন সরকার আমাকে ও আমার পরিবারকে রাস্তা ব্যবহার করতে বাধা দিচ্ছেন। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আমি“উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেছি। প্রাণনাশের আশঙ্কায় থানায় জিডিও করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”
অভিযুক্তরা হলেন ফাহমিদুর রহমান রনি( ৪২)পিতা, নবীর উদ্দিন ( ৬৫)খুরশিদ হাসান বাবু( ৪৮)পিতা মৃত নুরুল ইসলাম নবীর উদ্দিনের (৬৫)পিতা মৃত আব্দুল জোববার।
৯ নং সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার হোসেন আলী শেখ বলেন, আমি এই রাস্তাটি পরিষদের সরকারি বরাদ্দকৃত অর্থ দিয়ে মাটি ভরাট করেছিলাম এটি একটি সরকারি রাস্তা আজকেই রাস্তাটি এলাকাবাসীর অর্থায়নে সংস্কার করা হচ্ছে।
মো. জমির উদ্দিন শেখ বলেন, “রাস্তার অভাবে আমরা দীর্ঘদিন ধরে চলাচল করতে পারছি না। কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে গ্রামের সবাই মিলে রাস্তাটি নতুন করে তৈরি করছি।”

মো. মঞ্জিল শেখ বলেন, “গ্রামের কৃষকরা এই রাস্তা দিয়ে ঠিকমতো চলাচল করতে পারেন না। কয়েক দিন পর জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে। কিন্তু রাস্তার অভাবে ফসল বাড়িতে আনা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই গ্রামের সবাই মিলে রাস্তাটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছি।”
অভিযুক্ত নবীর উদ্দিন কে জিজ্ঞেস করলে তিনি বলেন রাস্তারটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এটা আমাদের উত্তরাধিকার সম্পত্তি।আদালত যে রায় দিবে তাই আমরা মেনে নিব।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার বলেন, “রাস্তাটি নিয়ে উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু কোনো সমাধান হয়নি। তবে আজকে তারা যে এরকম উদ্যোগ নিয়েছে এ বিষয়টি আমার জানা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান মানিক

১

দুই বছর মাদ্রাসায় অনুপস্থিত শিক্ষিকা, তবুও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ!

২

চাপাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার শিকদার, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।

৩

বগুড়া শেরপুরে ব্রিটিশ আমলের রাস্তা এলাকাবাসী অর্থয়ানে সংস্কার

৪

শেরপুরে জমি দখল করে ধান কাটায় আব্দুস সালামের বিরুদ্ধে থানায় অভিযোগ

৫

ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা, দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি

৬

২৬ সংগঠন ও দুই মানবিক ব্যক্তির ভোটে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

৭

রায়গঞ্জ-সলঙ্গায় অপরাধ দমনে সাফল্য, এসপি অ্যাওয়ার্ড পেলেন সাইফুল ইসলাম খান

৮

জানুয়ারির মাঝামাঝি খুলতে পারে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

৯

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১১

রায়গঞ্জে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৭০ বছর বয়সী শ্রমিক।

১২

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

১৩

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৪

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র নানা আয়োজন

১৬

মদনে অটোরিকশা দুর্ঘটনায় নারীর মৃত্যু

১৭

ছাত্ররাজনীতি থেকে জনসেবার প্রত্যয়—চান্দাইকোনার চেয়ারম্যান প্রার্থী বাদশা ফাহাদ আব্বাসীর বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

১৮

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

১৯

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

২০