stvadmin
১১ নভেম্বর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় দুই ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভূঁইয়াগাতি, নিমগাছি ও চান্দাইকোনা বাজারে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় মজুদের তথ্য গোপন করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, এলপিজি গ্যাসের বিস্ফোরক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স ছোয়া স্টোরের মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০ হাজার টাকা এবং মেসার্স নাফিউ এন্ড সজীব ট্রেডার্সের মালিক মো. ইয়াসিন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআরবি-১২-এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

১

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

২

রায়গঞ্জে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৭০ বছর বয়সী শ্রমিক।

৩

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

৪

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৫

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র নানা আয়োজন

৭

মদনে অটোরিকশা দুর্ঘটনায় নারীর মৃত্যু

৮

ছাত্ররাজনীতি থেকে জনসেবার প্রত্যয়—চান্দাইকোনার চেয়ারম্যান প্রার্থী বাদশা ফাহাদ আব্বাসীর বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

৯

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

১০

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

১১

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

১২

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

১৩

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

১৪

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

১৫

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

১৬

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

১৭

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

১৮

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

১৯

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

২০