stvadmin
৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জের চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে সমাবেশ

Oplus_16908288

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জোহর চান্দাইকোনা বড় সমিতির সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাদশা ফাহাদ আব্বাসী, পরিবেশ ও জলবায়ু কর্মী মো. ফয়াসাল বিশ্বাস, জামায়াত নেতা মো. আলী, সাবেক চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দুলাল এবং নাগরিক সমাজের প্রতিনিধি সাব্বির হোসেন সনেট বক্তব্য দেন।

বক্তারা বলেন, চান্দাইকোনা রায়গঞ্জ উপজেলার বৃহত্তম ইউনিয়ন। এখান থেকেই উপজেলার সর্বাধিক ভ্যাট ও কর আদায় হয়। অতীতে জমির সংকটের কারণে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এখানে স্থাপন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে স্থানীয়রা প্রয়োজনীয় জমি দিতে প্রস্তুত রয়েছেন। তাই টিটিসি চান্দাইকোনায় স্থাপন করা হলে রায়গঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থী ও কর্মসংস্থানপ্রত্যাশীরাও উপকৃত হবেন।

তারা আরও বলেন, গত ৩০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় একটি আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। তাই ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করে দ্রুত চান্দাইকোনায় টিটিসি স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশ থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি সংগ্রহীত
খোলা বার্তা

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে সমাবেশ

সাক্ষী রেখে দিলে ধরা পড়ার ভয়ে ১১ বছরের শিশু রাজুকে হত্যা আসামি গ্রেফতার ২

কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট স্থানান্তর ঠেকাতে রায়গঞ্জে গণবিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার

কালিয়াকৈরে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

১০

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

১১

Hello world!

১২

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

১৩

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৪

মাঠের ভোটযুদ্ধ শুরু

১৫

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১৬

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১৭

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৮

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৯

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

২০