stvadmin
১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

Oplus_16908288

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ মারা গেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ বলেন, ‘মামলায় অভিযুক্ত ১৪ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।’

মামলার বিবরণী থেকে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাইবার আইনের মামলাসহ বিভিন্ন মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

১

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

৩

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

৪

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

৫

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৬

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

৭

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

৮

মোহনপুরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খানের নেতৃত্বে ঐতিহাসিক বাইক শোডাউন

৯

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

১০

ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

১১

নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার

১২

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

১৩

সিরাজগঞ্জে ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৪

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি

১৫

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: ৫ আগস্টের পর ধুরইল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন

১৬

মসজিদে সভা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল রায়গঞ্জ উপজেলা বিএনপি

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযা সম্পন্ন, রাসিক প্রশাসকের অংশগ্রহণ

১৮

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

১৯

রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রতি রাজশাহীর সাংবাদিকদের শেষ শ্রদ্ধা

২০