রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ রায়গঞ্জে সিরাজগঞ্জ অটোরিকশা অটোটেম্পু সিএনজি মালিক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬ পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন,সহ- সাধারণ সম্পাদক পদে ২ জন,সাংগঠনিক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সড়ক সম্পাদকপদে ২ জন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেন, খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল। প্রিজাইডিং অফিসার ছিলেন,ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন। ৬ টি পদের বিপরীতে ৩৬০ জন ভোটার শান্তি পূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন।