stvadmin
২১ অক্টোবর ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

Oplus_16908288

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার বাসিন্দা তুফান। ষাটোর্ধ্ব বয়সে এসে স্ত্রীকে নিয়ে জীর্ণ একটি কুঁড়েঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। সংসারে তাঁরা দুজনই। বয়সের ভারে তুফান যেমন এখন আর আগের মতো কাজ করতে পারেন না, তাঁর স্ত্রীও কোনো কাজ করার সামর্থ্য হারিয়েছেন।

তুফান কখনো পেশাগতভাবে গ্রাম পুলিশ ছিলেন না। তবে নিজের টাকায় গ্রাম পুলিশের পোশাক তৈরি করে স্বেচ্ছায় বিভিন্ন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও স্থানীয় আয়োজনে ছুটে বেড়াতেন। মানুষের আনন্দ-অনুষ্ঠানে দায়িত্ব পালন করতেন, শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতেন। কেউ খুশি হয়ে কিছু অর্থ দিলে সেটিই ছিল তাঁর সামান্য আয়।

সেই সামান্য আয় দিয়ে সংসার চালাতেই কষ্ট হতো। সঞ্চয় করার সুযোগ হয়নি। বয়সের সঙ্গে সঙ্গে শরীরও দুর্বল হয়ে পড়েছে। এখন নিয়মিত কাজ করে আয় করার সামর্থ্য নেই। সন্তানও নেই। ফলে স্ত্রীকে নিয়েই কোনো রকমে দিন পার করছেন তিনি।

তাঁদের থাকার ঘরটির অবস্থাও করুণ। জীর্ণ ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে। ভালো পোশাক কিংবা পর্যাপ্ত খাবার জোগাড় করাও তাঁদের জন্য কঠিন। ঈদ কিংবা উৎসব এলেও অভাবের কারণে আনন্দের ছোঁয়া তেমন একটা লাগে না তাঁদের জীবনে।

একসময় নিজের সামর্থ্য দিয়ে অন্যের আনন্দের আয়োজনে স্বেচ্ছায় ছুটে বেড়ানো তুফান এখন নিজেই অসহায়। নীরবে কষ্টে দিন কাটালেও তাঁর দুর্দশার কথা অনেকেরই জানা নেই। তাই প্রয়োজনের সময়ও তেমন কোনো মানবিক সহায়তা পাননি তিনি।

তুফানের চাওয়া খুব বেশি নয়। জীবনের শেষ দিনগুলোতে স্ত্রীকে নিয়ে যেন দুবেলা পেট ভরে খেতে পারেন এবং বৃষ্টির রাতে যেন ঘরের ভেতর পানি না পড়ে—এটুকুই তাঁর প্রত্যাশা।

অসহায় এই দম্পতির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খাদ্যসামগ্রী, পোশাক, ঘর মেরামত কিংবা আর্থিক সহায়তা পেলে তাঁদের জীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

তুফান ও তাঁর স্ত্রীর অসহায় জীবনের কথা ছড়িয়ে দিতে প্রতিবেদনটি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। একটি শেয়ার হয়তো কোনো মানবিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নজরে এনে দিতে পারে তাঁদের জীবনে সহায়তার হাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

১

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

২

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৩

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

৪

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৫

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

৬

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

৮

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

৯

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১০

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১১

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

১২

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

১৩

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

১৪

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

১৫

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

১৬

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১৭

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১৮

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০