stvadmin
১৮ অক্টোবর ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী সাবেক ইউপি সদস্য ও বর্তমান প্যানেল ১ দ্বায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান।

প্রতিহিংসার রাজনীতি নয়, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করতে চান।

আব্দুর রাজ্জাক ব্রহ্মগাছা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের সম্ভ্রান্ত ও শিক্ষিত মুসলিম পরিবারের সন্তান। তিনি প্রয়াত আব্দুর রহমানের ছেলে। ১০ ভাই-বোনের মধ্যে আব্দুর রাজ্জাক চতুর্থ। তাঁর বাবা আব্দুর রহমান পেশাগত জীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আব্দুর রাজ্জাক। তিনি ভোটের মাধ্যমে টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। ইউপি সদস্য থাকাকালীন এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান তাঁর সমর্থকরা।

বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক নির্মূল, সামাজিক বিরোধ নিষ্পত্তি ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় পর্যায়ে বিচার-সালিশের ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন।

আব্দুর রাজ্জাকের উদ্যোগে ও নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে নানা কাজ করা হয়েছে বলে তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে। কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া, কর্দমাক্ত রাস্তায় রাবিশ ফেলে চলাচলের উপযোগী করা, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি অংশ গ্রহণ করেন।

এছাড়া মাছ চাষের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন বলেও জানা গেছে। রান্ডিলা বাহাদুর এলাকায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে বেডফিলিংয়ের কাজ এবং হাসিল বটতলাসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সাধারণ মানুষের সুবিধার্থে টিউবওয়েল স্থাপন করেছেন।

রাজনৈতিকভাবে আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি হামলা-মামলার শিকার হয়েছেন বলেও তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে বিএনপির কর্মী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আব্দুর রাজ্জাকের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে জনগণের রায়ই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চান না। জনগণের ভালোবাসা, সমর্থন ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ব্রহ্মগাছা ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তিনি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ব্রহ্মগাছা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাকের আগ্রহ প্রকাশকে ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এখন তাঁর প্রত্যাশা—নির্বাচনের সুযোগ তৈরি হলে ব্রহ্মগাছা ইউনিয়নের জনগণ তাঁকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

২

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

৩

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

৪

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

৫

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

৬

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

৭

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

৮

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৯

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

১১

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

১২

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

১৩

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

১৪

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১৬

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১৭

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৮

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৯

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

২০