stvadmin
১৫ অক্টোবর ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহীম মিঞা :
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাজ সুলতানা বেগম।
ব্রিফিং প্যারেডে শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ব্রিফিং প্যারেডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রায় ২৫০ জন আনছার ভিডিপির সদস্য অংশগ্রহণ করেন।
এ সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি মোঃ মাহবুব হাসান শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আনছার ভিডিপির দায়িত্বপ্রাপ্ত সদস্যের উদ্দ্যেশে বলেন আপনাদেরকে যে দায়িত্ব প্রদান করা হলো সে দায়িত্বের অবহেলার কোন সুযোগ নেই। সব সময় চোখ-কান খোলা রেখে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। কারো সঙ্গে কোন দূর্বাবহার করা যাবে না। এর আগে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম তাদের দিক নির্দেশামূলক পরামর্শ দেন।
আয়োজকরা জানান, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুত করার লক্ষ্যে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৫

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

৬

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

৭

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

৮

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

৯

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১০

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১১

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১২

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৪

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১৬

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

১৭

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

১৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

১৯

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

২০