
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ৭৬ জন শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবযোগদানকৃত শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগী করে গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিক্ষকদের পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের উপযোগী শিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নবযোগদানকৃত শিক্ষকরা শ্রেণিকক্ষে আরও দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারবেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।