stvadmin
২৪ নভেম্বর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ, পেলেন হুইলচেয়ার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ ছয় বছর ধরে ঘরবন্দী জীবন কাটানো ষাটোর্ধ্ব অসহায় কলিমুদ্দিনের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। গণমাধ্যমে তাঁর অসহায়ত্বের খবর প্রকাশের পর জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর উদ্যোগে তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান হুইলচেয়ারটি কলিমুদ্দিনের হাতে তুলে দেন। এ সময় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কলিমুদ্দিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালীচরণ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অসুস্থতা ও চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাঁর। একা হাঁটতে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে চলাফেরা করতে পারছিলেন না তিনি। আর্থিক সামর্থ্য না থাকায় প্রয়োজনীয় একটি হুইলচেয়ারও কিনতে পারেননি। ফলে দীর্ঘ ছয় বছর ধরে অনেকটা ঘরবন্দী জীবন কাটাতে হয়েছে তাঁকে।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত কলিমুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে পড়ে আছি। কোথাও যেতে পারতাম না। এখন হুইলচেয়ার পেয়ে চলাফেরার একটা অবলম্বন পেলাম। যারা আমার কষ্ট বুঝে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য দোয়া করি।’

কান্নাজড়িত কণ্ঠে তাঁর স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘স্বামীর কষ্ট দেখে অনেক দিন ধরে অসহায় বোধ করেছি। অভাবের কারণে একটি হুইলচেয়ার কিনে দিতে পারিনি। পুলিশের পক্ষ থেকে এটি পেয়ে আমরা অনেক খুশি। তাঁদের এই সহযোগিতা কোনো দিন ভুলব না।’

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘গণমাধ্যমে কলিমুদ্দিনের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তাঁর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মানুষের কল্যাণে জেলা পুলিশের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

একটি হুইলচেয়ার কলিমুদ্দিনের দীর্ঘদিনের সব কষ্ট দূর না করলেও তাঁর চলার পথকে কিছুটা সহজ করবে। নতুন করে চলাফেরার স্বপ্ন দেখছেন তিনি ও তাঁর পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ, পেলেন হুইলচেয়ার

১

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

২

রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

৩

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ

৪

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৫

আমি আপনাদের সন্তান, পাশে থাকতে চাই’—সোনাখাড়ায় চেয়ারম্যান প্রার্থী রনি তালুকদারের উঠান বৈঠক

৬

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান মানিক

৭

দুই বছর মাদ্রাসায় অনুপস্থিত শিক্ষিকা, তবুও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ!

৮

চাপাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার শিকদার, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।

৯

বগুড়া শেরপুরে ব্রিটিশ আমলের রাস্তা এলাকাবাসী অর্থয়ানে সংস্কার

১০

শেরপুরে জমি দখল করে ধান কাটায় আব্দুস সালামের বিরুদ্ধে থানায় অভিযোগ

১১

ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা, দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি

১২

২৬ সংগঠন ও দুই মানবিক ব্যক্তির ভোটে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

১৩

রায়গঞ্জ-সলঙ্গায় অপরাধ দমনে সাফল্য, এসপি অ্যাওয়ার্ড পেলেন সাইফুল ইসলাম খান

১৪

জানুয়ারির মাঝামাঝি খুলতে পারে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

১৫

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৬

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৭০ বছর বয়সী শ্রমিক।

১৮

রায়গঞ্জে জোড়া খুন মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

১৯

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০