stvadmin
৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি মোটরসাইকেল ও ঢাকাগামী একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী বাসের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটির রং লাল এবং নাম ‘আর এম স্পেশাল’ বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় কোনো ধরনের ব্যারিকেড ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এতে মহাসড়কের এক পাশ সংকুচিত হয়ে পড়ে। এক পাশে মোনায়েম কোম্পানির একটি রেকার এবং অন্য পাশে ওয়েল্ডিংয়ের মেশিন থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় বাস ও মোটরসাইকেল ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

৩

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

৪

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

৫

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

৬

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

৭

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

৮

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

৯

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১১

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

১৩

জনসেবার প্রত্যয়ে মানুষের পাশে মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানা—ভাঙা রাস্তা সংস্কারে নিজেই হাতে তুলে নিলেন কোদাল

১৪

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

১৫

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৭

সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

মোহনপুরে রেশম চাষী সমাবেশ অনুষ্ঠিত: ঐতিহ্যবাহী রেশম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

১৯

প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের সেবায় ব্রহ্মগাছায় চেয়ারম্যান পদে লড়তে চান আব্দুর রাজ্জাক

২০