stvadmin
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

Oplus_16908288

গোবিন্দ কুমার রায় স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বসানো হয়েছে বাঁশের ব্যারিকেড ‘বাঁশকল’ চেকপোস্ট।

রাতের আঁধারে চোরাকারবারি ও অপরাধীদের তৎপরতা বন্ধে গ্রাম পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে চেকপোস্ট বসানো হয়েছে।

জানা যায়, তাড়াশ থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। গভীর রাতে চলাচলকারী সন্দেহজনক যানবাহন ও ব্যক্তির নজরদারি রাখা হচ্ছে এসব চেকপোস্টে।

শনিবার (২৬ শে সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশের বিভিন্ন বাঁশকল চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা’র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পরিদর্শনকালে পুলিশ,গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় দায়িত্বরত সদস্যদের কাজ আরও কার্যকর ও নিরাপদ করতে তাদের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন। পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফরসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তাড়াশ থানা সূত্রে জানা যায়, তাড়াশ থানা এলাকায় গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থান চিহ্নিত করে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব চেকিং পয়েন্টে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

১

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সলঙ্গায় মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

২

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

৩

অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি: ভূঞাপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

৪

তাড়াশে জাতীয় ইমাম সমিতির ইমাম সম্মেলন অনুষ্ঠিত

৫

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

৬

রায়গঞ্জে সাইবার আইনের মামলাসহ বিভিন্ন মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

৭

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

১০

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

১১

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

১৩

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

১৪

মোহনপুরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খানের নেতৃত্বে ঐতিহাসিক বাইক শোডাউন

১৫

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

১৬

ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

১৭

নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার

১৮

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

১৯

সিরাজগঞ্জে ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

২০