stvadmin
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

Oplus_16908288

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকের ভিডিওচিত্র ধারণ করার জেরে এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও মাদকচক্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তর পাড়া এলাকায় এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

হামলাকারীদের বেধড়ক মারধরে সংবাদকর্মীসহ তাঁর স্ত্রী ও মা গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মোর্শেদুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৪৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোর্শেদুল ইসলাম পেশায় একজন গণমাধ্যমকর্মী এবং হাটিকুমরুল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে সলঙ্গার রাজশাহী রোড পিকআপ স্ট্যান্ডে মাদক সেবনের খবর পেয়ে মোর্শেদুল ইসলাম মোবাইল ফোনে তার ভিডিও চিত্র ধারণ করেন।

এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে মঙ্গলবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ নেতা মোঃ বেলাল বিশ্বাস ও পিকআপ পরিবহন মালিক মোঃ লাল চাঁদের নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র (লোহার রড, বাঁশের লাঠি, হাঁসুয়া) নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর শুরু করলে ভুক্তভোগী পরিবার প্রতিবাদ জানায়।

এ সময় বেলাল বিশ্বাসের হুকুমে হামলাকারীরা সাংবাদিক মোর্শেদুলকে চারপাশ থেকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে জখম করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী নাসরিন খাতুন ও মা জহুরা খাতুনকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।

এ সময় বিবাদীরা তাঁর স্ত্রীর গলা থেকে ৮ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের ভেতরের ড্রয়ার ভেঙে নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিক ও তাঁর পরিবারকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণ: সাংবাদিকসহ পরিবারকে বেধড়ক পিটিয়ে টাকা-সোনা লুট

১

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সলঙ্গায় মাদ্রাসা পরিচালকের সংবাদ সম্মেলন

২

গাজীপুরে বিয়ের নামে প্রতারণা: ভুয়া ভলিউম ও জাল কাবিনে প্রতারিত নারী, থানায় মামলা

৩

অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রি: ভূঞাপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

৪

তাড়াশে জাতীয় ইমাম সমিতির ইমাম সম্মেলন অনুষ্ঠিত

৫

গরু চুরি রুখতে তাড়াশে ‘বাঁশকল’ পাহারা, গভীর রাতে পরিদর্শনে পুলিশ সুপার

৬

রায়গঞ্জে সাইবার আইনের মামলাসহ বিভিন্ন মামলার ৩ আসামি আদালতে প্রেরণ

৭

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, তারেক রহমানের পতন ঘটানো যাবে না’: টুকু

৮

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে

৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’

১০

মোহনপুরে সম্পন্ন হলো ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’র রাজশাহী জেলা পশ্চিমের ফাইনাল

১১

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে তিননান্দিনা মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন

১৩

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

১৪

মোহনপুরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খানের নেতৃত্বে ঐতিহাসিক বাইক শোডাউন

১৫

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

১৬

ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’

১৭

নতুন ভবন-ডরমিটরির উদ্যোগ, রায়গঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার

১৮

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

১৯

সিরাজগঞ্জে ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

২০