stvadmin
১৮ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। বিশেষ করে ওভারব্রিজের নিচে ও আশপাশের এলাকায় দখল বাড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে জনদুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওভারব্রিজের নিচে গড়ে ওঠা এসব দোকান থেকে উৎপন্ন ময়লা-আবর্জনা নিয়মিত সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি বাড়ছে।

অন্যদিকে, একই এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে চার চাকার লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব যানবাহন সড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোয় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা রুবেল সরকার, সুজন শেখ ও সুমন কুমার রায় বলেন, সড়কের জায়গা দখল করে দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড গড়ে ওঠায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। তাঁরা দ্রুত অবৈধ দখল ও স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানান।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতী খাতুন বলেন, ‘রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় স্কুলে আসা-যাওয়ার সময় অনেক সমস্যা হয়। যানজটের কারণে রাস্তা পার হতেও ভয় লাগে।’

ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান বলেন, সড়ক দখল ও অবৈধ স্ট্যান্ডের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলের পরিচালক মাও. মো. জাকারিয়া হোসেন বলেন, যানজটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের সড়কে চলাচলে নানা সমস্যায় পড়তে হয়। এতে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

পরিবেশ আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জের আহ্বায়ক দীপক কুমার কর বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং সড়কে বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত মনিটরিং না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। ভুইয়াগাঁতী এলাকায় যানজট নিরসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে আইনগতভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, সড়কে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো এবং অবৈধ স্ট্যান্ডের কারণে যান চলাচলে সমস্যা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিষয়টি নজরদারিতে রাখা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ভুইয়াগাঁতী এলাকায় সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক করা সম্ভব। এতে যানজট ও পরিবেশ দূষণ কমার পাশাপাশি পথচারী ও শিক্ষার্থীদের চলাচলও নিরাপদ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

২

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

৩

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

৪

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

৫

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

৬

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

৭

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

৮

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৯

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

১১

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

১২

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

১৩

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

১৪

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১৬

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১৭

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৮

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৯

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

২০