stvadmin
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে নতুন সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার হাওয়াখানা এলাকার পাশ দিয়ে নির্মিত নতুন সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থী, পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও কোথাও পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শিক্ষার্থী ও পথচারীদের জুতা-স্যান্ডেল হাতে নিয়ে কিংবা কাপড় গুটিয়ে পানি পার হতে হচ্ছে। পানির কারণে মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলোও ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন থাকলেও তা কার্যকরভাবে পানি সরাতে পারছে না। কোথাও ড্রেনের মুখ বন্ধ, আবার কোথাও ময়লা-আবর্জনা জমে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পানি দীর্ঘ সময় সড়কের ওপর জমে থাকছে।

এলাকাবাসী জানান, দ্রুত পানি সরিয়ে দেওয়ার পাশাপাশি ড্রেনগুলো পরিষ্কার ও কার্যকর করা জরুরি। সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের জাদুতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

শেরপুরে নতুন সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

কালিয়াকৈরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, ফেরিওয়ালার দেড় লাখ টাকার ক্ষতি

ইসলামি গজলের নেপথ্যের কারিগর

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

রায়গঞ্জের মকিমপুর জমিদারবাড়ি: দেড়শ বছরের ইতিহাস আজ ধ্বংসের পথে

রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয়সহ ৩ আসামিকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে প্রেরণ

রায়গঞ্জের প্রতারণা মামলায় ঢাকায় অভিযান, ৩ আসামি গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে প্রেরণ

রায়গঞ্জে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১০

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

১১

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

১৩

বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক

১৪

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

১৫

রায়গঞ্জে প্রধান শিক্ষকের বিদায় জনিত সংবর্ধনা।

১৬

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

১৭

রায়গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ ট্রান্সফরমার, ১ মোটরসাইকেল ও ৪ গরু চুরি

১৮

তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৯

সিরাজগঞ্জের শিয়ালকোলে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

২০