stvadmin
৬ অগাস্ট ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাক্ষী রেখে দিলে ধরা পড়ার ভয়ে ১১ বছরের শিশু রাজুকে হত্যা আসামি গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আড়াশ গাবরগাড়ী এলাকায় নিখোঁজের দুই দিন পর ১১ বছর বয়সী শিশু রাজু হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের পর সাক্ষী রেখে দিলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ছিনতাইকারী ও চোরাই ইজিবাইক কারবারি চক্র শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রাজু হোসেন বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের রোরোয়া গ্রামের আলম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক (মিশুক) নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল রাজু। সে স্থানীয় এক প্রতিবেশীর ইজিবাইক চালাত। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এ ঘটনায় রাজুর বাবা আলম মিয়া শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে রায়গঞ্জ উপজেলার আড়াশ গাবরগাড়ী এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

রায়গঞ্জে বিয়ে বাড়িতে বক্স বন্ধের কথা বলায় মসজিদ কমিটির সদস্যদের মারধরের অভিযোগ

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই তালাক

রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সিরাজগঞ্জে লংমার্চ শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃ’ত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা ও পরিচিতি সভা

এই আন্দোলন দলের আন্দোলন নয়, ১৮ কোটি মানুষের অধিকারের আন্দোলন” সিরাজগঞ্জ পথ সভায়- ড. শফিকুর রহমান।

লং মার্চ বাস্তবায়নে সিরাজগঞ্জে তীব্র রোদ উপেক্ষা করে জনস্রোত, নিরাপত্তায় ৫০০ পুলিশ

১০

লংমার্চ ঘিরে হাটিকুমরুলে পুলিশের তৎপরতা, মহাসড়কে বাড়তি নজরদারি

১১

আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

১২

রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ

১৩

রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ সিরাজগঞ্জের এক ওসি আটক, ধরিয়ে দিলেন স্ত্রী!

১৪

বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ রায়গঞ্জে সড়ক দখল করে গড়ে উঠেছে দোকান ও যানবাহনের স্ট্যান্ড

১৫

সোনাখাড়ায় জনদুর্ভোগ লাঘবে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার

১৬

শৈশবের সোনালি দিন পেরিয়ে নতুন স্বপ্নের পথে রাহাত

১৭

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

১৮

ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী

১৯

কালিয়াকৈরে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

২০