stvadmin
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী

সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারে— প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা স্মরণের আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, এদেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যেন নাগরিকেরা সেবাপ্রাপ্তির মাধ্যমে বুঝতে পারে যে তারাই এই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক।

ভূমি খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় ওয়ান পার্সেন্ট (১%) দুর্নীতিপরায়ণ লোক রয়েছে, যাদের অপকর্মের কারণে পুরো ভূমি ব্যবস্থাপনা বদনামের মুখে পড়ে। এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
নবীন এসিল্যান্ডদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু নিজেরা সতর্ক বা সৎ থাকলে চলবে না। আপনারা নিজেরা যেভাবে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন, অধীনস্থ সহকর্মীদেরও তা অনুসরণে অনুপ্রাণিত করতে হবে। মনে রাখবেন, অধীনস্থদের ভালো-মন্দের সকল কাজের দায়দায়িত্ব দিনশেষে আপনাদের ওপরই বর্তাবে।

উল্লেখ্য, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন, এমপি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের সোনালি দিন পেরিয়ে নতুন স্বপ্নের পথে রাহাত

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জে দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

ইয়াবাসহ ভূঞাপুরের দুই যুবক গ্রেপ্তার জুলাই যোদ্ধা পরিচয়

ভূঞাপুরে মেঘনা লাইফের মৃত্যুদাবীর চেক বিতরণ পরিবার পেল ২লাখ ১৯ হাজার টাকা

সিরাজগঞ্জের কামারখন্দে ফিরোজ মাস্টারের ২৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন।

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ

খাদ্য সংকটে লোকালয়ে শিয়ালের হানা, কামড়ের ঘটনায় আতঙ্ক শিক্ষার্থীদের সতর্ক করলেন প্রশাসনিক কর্মকর্তা

১০

সবুজ মাঠের কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত: দেখার কেউ নেই

১১

রায়গঞ্জে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান, ঘটনাস্থলে মিলল না স্থাপনা

১২

একই রাতে ৬ গরু চুরি, রায়গঞ্জে কৃষকদের মধ্যে আতঙ্ক

১৩

রায়গঞ্জে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অভিযোগ, গবাদিপশু নিয়ে আতঙ্কে কৃষক

১৪

রায়গঞ্জে আকাশে চাঁদ-তারার বিরল দৃশ্য, মুগ্ধ পথচারীরা

১৫

মহাসড়কের পাশে সিএনজি রাখায় ১০ টাকা করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

১৬

আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৭

আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক

১৮

তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৯

রায়গঞ্জে আগুনে বিধবার ঘর পুড়ে ছাই, ছেলের বিয়ের জন্য জমানো টাকাও শেষ

২০