techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেলে ভাতা বৃদ্ধির যত সুপারিশ

অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে ১০০ থেকে ১৪৫ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন। কমিশনের এ সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবি ও পেনশনভোগীদের বেতন-ভাতায় বড় ধরনের পরিবর্তন আসবে।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার দপ্তরে জমা হওয়া প্রতিবেদনের সুপারিশ ঘেটে দেখা গেছে, সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা ৫০ শতাংশ করার সুপারিশ করেছে। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এত দিন শুধু ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা যাতায়াত ভাতা পেতেন।

অবসরের পর সরকারি চাকরিজীবীরা মোটা অঙ্কের পেনশন পেয়ে থাকেন। এটি আরও বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর যারা মাসে ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পান, তাদের জন্য ৭৫ শতাংশ এবং মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

পেনশনভোগীদের চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়সভিত্তিক নতুন হার প্রস্তাব করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সিদের জন্য ৫ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া ৪০ বছর বা তার কম বয়সিদের ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করেছে কমিশন।

প্রতিবেদনে কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে তাকে মাসে ২ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এ সুবিধা সর্বোচ্চ দুজন সন্তানের জন্য প্রযোজ্য হবে।বর্তমানে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসিক ২০০ টাকা টিফিন ভাতা পেলেও নতুন বেতন কমিশন এ ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ করেছে।

বাড়ি ভাড়ার ক্ষেত্রে কমিশন ভিন্ন ভিন্ন গ্রেডে ভিন্ন হার প্রস্তাব করেছে। তুলনামূলক বেশি বেতনভুক্ত প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়া কম হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি রাখার সুপারিশ করা হয়েছে।

বেতন কমিশনের এসব সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জীবনযাত্রার মানে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পে কমিশনের সুপারিশ অনুযায়ী ১ম গ্রেড বর্তমানে মূল বেতন ৭৮ হাজার টাকা। এটি বৃদ্ধি করে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৫৫ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার, চতুর্থ গ্রেডে ৫০ হাজার থেকে ১ লাখ, পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, সপ্তম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার, অষ্টম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৭ হাজার ২০০, নবম গ্রেডে ২২ হাজার থেকে ৪৫ হাজার ১০০, দশম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার, ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার, ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০, ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার, ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০, ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০, ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ৯ হাজার থেকে ২১ হাজার ১০০, ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার, ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, বিতরণ এতিমখানা-মাদ্রাসায়

১

সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজীর শোডাউন

২

জিরানী বাজারে বিকেএসপির সামনে আবাসিক হোটেল স্টার লুক ঘিরে আলোচনা, তদন্তের দাবি

৩

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

৪

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৫

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

৬

নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

৭

হাফেজ মাওঃ বাইজিদ বোস্তামী: ইসলামী অঙ্গনে জনপ্রিয় এক সুমিষ্টভাষী বক্তা ও গজলশিল্পী

৮

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

৯

সিরাজগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

১০

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

১১

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম।

১২

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ জন ফেলও ১ জন।

১৩

এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ

১৪

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

১৫

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

১৬

রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলী আর নেই

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৮

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত

১৯

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

২০