
রায়গঞ্জে মামলার তদন্তে আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে তাকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার এফআইআর নং-৫, তারিখ ৬ জুলাই ২০২৬ এবং জিআর নং-৮৬, তারিখ ৬ জুলাই ২০২৬। মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩৩২/৩৫৩/৪২৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ রাজু আহম্মেদ (৩০)। তিনি রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ (হাসপাতালের সামনে) এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।
রায়গঞ্জ থানা পুলিশ মামলাটির তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।