সিরাজগঞ্জে লংমার্চ কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে দুলাল হোসেন (৬০) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ছিলেন। শনিবার সকালে তিনি হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় অংশ নেন। পরে শহরের দরগা রোডে জেলা জামায়াত কার্যালয়ে যান। এশার নামাজ শেষে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করলে দলীয় নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।