রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোঃ রমজান আলী ও নবা চন্দ্র বসাক (৬৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নং-০২, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ এবং এফআইআর নং-০৩, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে মোঃ রমজান আলী রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার মোঃ আয়েন উদ্দিনের ছেলে। অপর আসামি নবা চন্দ্র বসাক (৬৫) উপজেলার ভুইয়াট গ্রামের মৃত ভরত চন্দ্র বসাকের ছেলে।
গ্রেপ্তার দুই আসামিকে নিয়ম অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন