stvadmin
৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ ট্রান্সফরমার, ১ মোটরসাইকেল ও ৪ গরু চুরি

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি সেচ মটরের ট্রান্সফরমার, একটি মোটরসাইকেল ও চারটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এর পাশাপাশি গত এক মাসে বসতবাড়িতে চুরি, হামলা, লুটপাট ও নির্যাতনের একাধিক অভিযোগে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রেজা হোসেন, কুরচা গ্রামের রাজিব হোসেন ও বিনোদবাড়ি গ্রামের আক্তার হোসেনের সেচ মটরের তিনটি ট্রান্সফরমার চুরি হয়। রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল এসব ট্রান্সফরমার নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ দিকে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ পৌরসভার মহেশপুর এলাকায় জালালের প্রসেস মিলসংলগ্ন মসজিদের সামনে থেকে মসজিদ কমিটির সভাপতি মো. রুবেল হোসেনের একটি মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে একই রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চকমোহনবাড়ি গ্রামে আব্দুল হান্নান খানের গোয়ালঘরে চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে গোয়ালঘরের তালা ও শিকল কেটে চারটি গরু নিয়ে যায় চোরেরা।

ভুক্তভোগী আব্দুল হান্নান খান (৬০) বলেন, রাত ২টার দিকে তিনি গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের সময় গোয়ালঘরে গিয়ে দরজা খোলা এবং শিকল কাটা দেখতে পান। পরে ভেতরে থাকা চারটি গরু দেখতে না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। তাঁর দাবি, চুরি যাওয়া চারটি গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

শুধু চুরিই নয়, গত এক মাসে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় হামলা, লুটপাট ও নির্যাতনের একাধিক অভিযোগও সামনে এসেছে।

গত ১ সেপ্টেম্বর উপজেলার বন্ধিহার গ্রামে পাওনা ৭০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবকসহ তাঁর পরিবারের চার সদস্যকে মারধর, আটকে রাখা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মো. মামুন হাসান (২৩) পাঁচজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

এর আগে গত ২৪ আগস্ট গভীর রাতে একটি বসতঘরে প্রবেশ করে ২২ দিনের শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, এ সময় শিশুটির মাকে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পাশাপাশি তাঁর পেটে আঘাত এবং চেতনানাশক জাতীয় পদার্থ ছিটিয়ে অচেতন করারও অভিযোগ রয়েছে। ঘটনার এক সপ্তাহের বেশি সময় পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

এ ছাড়া গত ২৬ জুলাই চোর সন্দেহে দুই ব্যক্তিকে গাছ ও ঘরের সিলিংয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একের পর এক চুরি, হামলা ও লুটপাটের ঘটনায় তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে রাতে নিরাপত্তা নিয়ে তাঁদের মধ্যে শঙ্কা বেড়েছে।

অপরাধ নিয়ন্ত্রণে রাতে পুলিশের টহল বাড়ানো, চুরি ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে সর্বশেষ তিনটি ট্রান্সফরমার, একটি মোটরসাইকেল ও চারটি গরু চুরির ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a9-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

রায়গঞ্জে প্রধান শিক্ষকের বিদায় জনিত সংবর্ধনা।

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

রায়গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ ট্রান্সফরমার, ১ মোটরসাইকেল ও ৪ গরু চুরি

তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের শিয়ালকোলে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

STV সংবাদে নতুন দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিনেই সাফল্য, ৩ ভিডিওতে ২০ লাখের ও বেশি দর্শক

১০

রায়গঞ্জে এমপি আইনুলের গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল সরকার ২ দিনের রিমান্ড

১১

ছাত্রীর অভিযোগ প্রত্যাহার, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ

১২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ

১৩

সলঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

১৪

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতা আসাদুজ্জামান নুর-এর শুভেচ্ছা।

১৫

রায়গঞ্জের নিমগাছিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকান পরিদর্শনে এমপি ভিপি আয়নুল হক

১৬

ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’—আসলেই কে সেই ইমান আলী?

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি ভিপি আয়নুল হকের শুভেচ্ছা

১৮

রায়গঞ্জে কলেজছাত্রীকে হয়রানি ও র‍্যাগিংয়ের অভিযোগ, শাহিনের শাস্তির দাবিতে মানববন্ধন

১৯

আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান

২০