stvadmin
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এলপিজি অটো গ্যাস বিক্রির অনুমোদনের আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে মো. আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে তেল বিক্রিতে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাসে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির এলপিজি অটো গ্যাস বিক্রির অনুমোদন রয়েছে। তবে ওই অনুমোদনের বাইরে গিয়ে সেখানে পেট্রোল ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অনুমোদন ছাড়া পেট্রোল ও ডিজেল বিক্রিতে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়। তবে অভিযানে প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল মতিন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ও বিধিবিধান না মেনে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের জাদুতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

শেরপুরে নতুন সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

কালিয়াকৈরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, ফেরিওয়ালার দেড় লাখ টাকার ক্ষতি

ইসলামি গজলের নেপথ্যের কারিগর

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

রায়গঞ্জের মকিমপুর জমিদারবাড়ি: দেড়শ বছরের ইতিহাস আজ ধ্বংসের পথে

রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয়সহ ৩ আসামিকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে প্রেরণ

রায়গঞ্জের প্রতারণা মামলায় ঢাকায় অভিযান, ৩ আসামি গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে প্রেরণ

রায়গঞ্জে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১০

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

১১

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

১৩

বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক

১৪

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

১৫

রায়গঞ্জে প্রধান শিক্ষকের বিদায় জনিত সংবর্ধনা।

১৬

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

১৭

রায়গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ ট্রান্সফরমার, ১ মোটরসাইকেল ও ৪ গরু চুরি

১৮

তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৯

সিরাজগঞ্জের শিয়ালকোলে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

২০