stvadmin
৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়ালঘরের তালা ও শিকল কেটে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চকমোহন বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আব্দুল হান্নান খান জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোরে ফজরের নামাজের সময় গোয়ালঘরে গিয়ে দেখেন, শিকল কাটা এবং দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন, গোয়ালঘরে থাকা চারটি গরু নেই।

চুরি যাওয়া গরুগুলোর মধ্যে তিনটি বাছুর ও একটি ক্রস বকনা গরু রয়েছে। সব মিলিয়ে গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানান তিনি।

হান্নান খান বলেন, রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমানোর পর কীভাবে শিকল কেটে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি দ্রুত চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ডিউটি অফিসার জানান, গরু চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

রায়গঞ্জে প্রধান শিক্ষকের বিদায় জনিত সংবর্ধনা।

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

রায়গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ ট্রান্সফরমার, ১ মোটরসাইকেল ও ৪ গরু চুরি

তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের শিয়ালকোলে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

STV সংবাদে নতুন দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিনেই সাফল্য, ৩ ভিডিওতে ২০ লাখের ও বেশি দর্শক

১০

রায়গঞ্জে এমপি আইনুলের গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল সরকার ২ দিনের রিমান্ড

১১

ছাত্রীর অভিযোগ প্রত্যাহার, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ

১২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ

১৩

সলঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

১৪

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতা আসাদুজ্জামান নুর-এর শুভেচ্ছা।

১৫

রায়গঞ্জের নিমগাছিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকান পরিদর্শনে এমপি ভিপি আয়নুল হক

১৬

ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’—আসলেই কে সেই ইমান আলী?

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি ভিপি আয়নুল হকের শুভেচ্ছা

১৮

রায়গঞ্জে কলেজছাত্রীকে হয়রানি ও র‍্যাগিংয়ের অভিযোগ, শাহিনের শাস্তির দাবিতে মানববন্ধন

১৯

আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান

২০