stvadmin
২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের শিয়ালকোলে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জ প্রতিনিধি:
জনবান্ধব পুলিশিং, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া বাজারে স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ধুকুরিয়া গ্রামের বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন।

এ সময় পুলিশ সুপার বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ, মাদক সংশ্লিষ্টতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও প্রয়োজনীয় পুলিশি সহায়তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে পুলিশ কাজ করে যাচ্ছে।

উঠান বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেল মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উঠান বৈঠকে অংশ নেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের শিয়ালকোলে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

STV সংবাদে নতুন দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিনেই সাফল্য, ৩ ভিডিওতে ২০ লাখের ও বেশি দর্শক

রায়গঞ্জে এমপি আইনুলের গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল সরকার ২ দিনের রিমান্ড

ছাত্রীর অভিযোগ প্রত্যাহার, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ

সলঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতা আসাদুজ্জামান নুর-এর শুভেচ্ছা।

রায়গঞ্জের নিমগাছিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকান পরিদর্শনে এমপি ভিপি আয়নুল হক

ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’—আসলেই কে সেই ইমান আলী?

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি ভিপি আয়নুল হকের শুভেচ্ছা

১১

রায়গঞ্জে কলেজছাত্রীকে হয়রানি ও র‍্যাগিংয়ের অভিযোগ, শাহিনের শাস্তির দাবিতে মানববন্ধন

১২

আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান

১৩

জামগড়ায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক

১৪

ঢাকার সাভার-আশুলিয়ায় ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান।

১৬

রায়গঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৭

বাঘার জননী ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃ’ত্যু

১৮

রায়গঞ্জে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, স্থানীয়দের মধ্যে অসন্তোষ

১৯

দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার।

২০