stvadmin
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ ওয়ারেন্টভুক্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানাধীন পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলার বিষয়কে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনায় দায়ের করা নিয়মিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ হেদায়েতুল্লাহ ওরফে হেতু (৫০)-কে ঢাকা জেলার গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তিনি কালিঞ্জা গ্রামের মৃত ফরহাদ তালুকদারের ছেলে।
এদিকে রায়গঞ্জ থানা এলাকায় পৃথক ওয়ারেন্ট অভিযান পরিচালনা করে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— শ্রী শাওন চন্দ্র তেলি (২৫), পিতা শ্রীযুক্ত কৃষ্ণ চন্দ্র তেলি, সাং ক্ষীরতলা দোহার; মোঃ শাহ জামাল, পিতা মৃত আবু সাইদ শেখ, সাং ধানগড়া; মোঃ আফাল, পিতা ফজল, সাং ক্ষুদ্র বাঁশুরিয়া এবং মোঃ রফিকুল শেখ (৪৩), পিতা মৃত ইদ্রিস আলী, সাং পশ্চিম লক্ষীকোলা। তাদের সবার থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় নিয়মিত ওয়ারেন্ট অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পাঁচজনকেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

রায়গঞ্জের মকিমপুর জমিদারবাড়ি: দেড়শ বছরের ইতিহাস আজ ধ্বংসের পথে

রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয়সহ ৩ আসামিকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে প্রেরণ

রায়গঞ্জের প্রতারণা মামলায় ঢাকায় অভিযান, ৩ আসামি গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে প্রেরণ

রায়গঞ্জে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

১০

রায়গঞ্জে প্রধান শিক্ষকের বিদায় জনিত সংবর্ধনা।

১১

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

১২

রায়গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ ট্রান্সফরমার, ১ মোটরসাইকেল ও ৪ গরু চুরি

১৩

তাড়াশে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৪

সিরাজগঞ্জের শিয়ালকোলে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

১৫

STV সংবাদে নতুন দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিনেই সাফল্য, ৩ ভিডিওতে ২০ লাখের ও বেশি দর্শক

১৬

রায়গঞ্জে এমপি আইনুলের গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল সরকার ২ দিনের রিমান্ড

১৭

ছাত্রীর অভিযোগ প্রত্যাহার, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ

১৯

সলঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

২০