
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয়সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ হায়দার আলী (৬০), পিতা—মৃত আব্দুর রহমান, সাং—সাথিয়া দিগর। তিনি ওয়ারেন্টমূলে সিআর মামলার গ্রেপ্তারকৃত আসামি।
২. আবু বক্কর সিদ্দিক (৫৩), পিতা—মৃত হারান খন্দকার, সাং—পাংগাসি। তিনি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি।
৩. মোঃ সুলতান মাহমুদ (৩২), পিতা—খোরশেদ আলম, সাং—গোয়ালপাড়া (শালিয়াগাড়ী), রায়গঞ্জ, সিরাজগঞ্জ। তিনি হত্যা মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ পাহারায় গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন