techtaranga
২১ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেসব আচরণ ও চরিত্র— জান্নাতের নিশ্চিত পথ, জাহান্নামের ভয়ংকর দরজা

নুষ জীবনে সফলতা খোঁজে—কেউ সম্পদে, কেউ ক্ষমতায়, কেউ খ্যাতিতে। অথচ মানুষের প্রকৃত সফলতা কেবল একটি— আখিরাতে মুক্তি ও জান্নাত লাভ। এই মুক্তির পথ কী? কী করলে মানুষ জান্নাতের কাছাকাছি যায়, আর কোন ভুলে জাহান্নামের অতল গহ্বরে পতিত হয়?

একটি হাদিসে এই চিরন্তন প্রশ্নের স্পষ্ট ও সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.); যা একজন মুমিনের জীবনের দিকনির্দেশক নীতিমালা হয়ে উঠতে পারে।

মূল হাদিস: জান্নাত ও জাহান্নামের পথনির্দেশ

سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ، فَقَالَ: تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ. وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَقَالَ: الْفَمُ وَالْفَرْجُ.

রাসুলুল্লাহকে (সা.) প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বললেন— আল্লাহভীতি (তাকওয়া) ও উত্তম চরিত্র।

আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন— মুখ (জিহ্বা) ও লজ্জাস্থান।’ (তিরমিজি ২০০৪)

জান্নাতের চাবিকাঠি: আল্লাহভীতি (তাকওয়া)

তাকওয়া মানে শুধু ভয় নয়— বরং আল্লাহর উপস্থিতি সর্বদা অনুভব করা, গোপনে ও প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়াবান ব্যক্তি অন্যায় করতে ভয় পায়, কারণ সে জানে—আল্লাহ দেখছেন। কুরআনের ঘোষণা—

إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ

‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে বেশি তাকওয়াবান।’ (সুরা আল-হুজুরাত: আয়াত ১৩)

উত্তম চরিত্র: নবুয়তের উদ্দেশ্য

রাসুলুল্লাহ (সা.) তার আগমনের মূল উদ্দেশ্যই ঘোষণা করেছেন চরিত্র গঠনের মাধ্যমে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ صَالِحَ الأَخْلَاقِ

‘আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য।’ (মুসনাদে আহমাদ ৮৯৩৯)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

১

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

২

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৩

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৪

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৫

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

৬

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৭

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

৮

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

৯

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১০

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১১

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১২

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৩

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

১৪

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

১৫

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

১৬

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

১৮

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১৯

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২০