techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবসেবার এক মহৎ ইবাদত

মানুষের জীবন বাঁচানো ইসলামে এক অতুলনীয় সওয়াবের কাজ। দুর্ঘটনা, অপারেশন, প্রসূতি জটিলতা কিংবা নানা রোগে আক্রান্ত অসংখ্য মানুষ প্রতিদিন রক্তের জন্য অপেক্ষা করে। এমন মুহূর্তে স্বেচ্ছায় রক্ত দান করা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান মাধ্যম। প্রাণের টানে রক্তদান আমাদের শেখায়— অন্যের জীবন বাঁচাতে নিজের সামান্য কষ্ট স্বীকার করাই হলো প্রকৃত ইমানি চেতনা।

‘প্রাণের টানে রক্তদান’ সংগঠনটি এ অল্প সময়ে অসংখ্য অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছে। মানুষের জীবন রক্ষায় পাশে দাঁড়াতে আল্লাহ তাআলা কুরআনে সুস্পষ্টভাবে ঘোষণা রয়েছে। তাহলো—

وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

‘আর যে একজন মানুষের প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল।’ (সুরা আল-মায়েদা: আয়াত ৩২)

এই আয়াত আমাদের জানিয়ে দেয়, একজন মানুষের জীবন বাঁচানো কত বড় নেক আমল। রক্ত দানের মাধ্যমে যদি একটি প্রাণ রক্ষা হয়, তবে তা এই আয়াতের বাস্তব প্রয়োগ।

রাসুলুল্লাহ (সা.) মানুষের উপকারকে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন—

خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

‘মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।’ (আল-মু‘জামুল আওসাত, সহিহুল জামে’ ৩২৮৯, দারাক্বুত্বনি, সিলসিলাহ সহিহাহ ৪২৬)

আরেক হাদিসে তিনি বলেন—

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ

‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।’ (মুসলিম ২৬৯৯, মিশকাতুল মাসাবিহ ২০৪)

রক্ত দান করে যখন আমরা কারো জীবন-মরণ সংকটে পাশে দাঁড়াই, তখন আমরা এই হাদিসের বাস্তব অর্থকে জীবনে ধারণ করি।

ইসলামি দৃষ্টিতে রক্তদানের হুকুম

ইসলাম মানবদেহের মর্যাদা রক্ষা করতে বলে, তবে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দান জায়েয ও প্রশংসনীয়— যদি এতে দাতার জন্য মারাত্মক ক্ষতির আশঙ্কা না থাকে।

ফিকহবিদদের মতে-

> দাতার স্বাস্থ্যের ক্ষতি না হওয়া

> স্বেচ্ছায় দান করা

> মানবিক প্রয়োজনে ব্যবহার হওয়া

—এই শর্তগুলো পূরণ হলে রক্ত দান সদকা ও সওয়াবের কাজ।রক্তদানের মাধ্যমে হয়তো আপনি এমন একজনকে বাঁচালেন, যিনি আবার অন্যের উপকারে আসবেন। এভাবে আপনার একটি নেক কাজ বহু নেকির দরজা খুলে দিতে পারে। এটি হতে পারে সদকা জারিয়ার এক সুন্দর রূপ।

> সুস্থ থাকলে নিয়মিত রক্তদান করা

> মানুষকে রক্তদানে উৎসাহ দেওয়া

> প্রয়োজনে পরিচয় না জেনেও সাহায্যের হাত বাড়ানো

এই নিয়ত রাখা— ‘হে আল্লাহ! এই রক্তদানের মাধ্যমে যদি কারও প্রাণ বাঁচে, তা তুমি কবুল করে নাও।’

পরিশেষে ‘প্রানের টানে রক্তদান’ কেবল একটি সামাজিক নাম ও স্লোগান নয়; এটি কুরআন-হাদিসে নির্দেশিত মানবসেবার এক জীবন্ত রূপ। আসুন, আমরা নিয়ত করি— মানুষের প্রয়োজনে, আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত দান করব। কারণ একটি ফোঁটা রক্ত কারো কাছে হতে পারে নতুন জীবনের আশার আলো। আল্লাহ আমাদের সবাইকে মানুষের উপকারে আসার তৌফিক দান করুন। আমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

১

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

২

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৩

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৪

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৫

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

৬

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

৭

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

৮

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

৯

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১০

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১১

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১২

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৩

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

১৪

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

১৫

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

১৬

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

১৭

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

১৮

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১৯

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২০