stvadmin
১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

মাসুদ রানা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইমতিয়াজ মাহমুদ (খোকন)-কে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে এডহক কমিটির সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ মাহমুদ (খোকন)-কে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।

এ সময় শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর আকন্দ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ইয়াকুব আলী তালুকদার, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন তালুকদারসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ১নং ধামাইনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. আবু বকর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. রমজান আলী আকন্দ, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল খায়ের, সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো. নবীর উদ্দিন (নবীর), সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন, স্বেচ্ছাসেবক দল ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মেহেদী হাসান (বিপ্লব), ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আব্দুল সালাম এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আবুবকর ছিদ্দিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং উপস্থিত সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a7%80-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে ছয় দিন ধরে নিখোঁজ তরুণীর সন্ধান,পরিবারের স্বস্তি

রায়গঞ্জে নিখোঁজের ছয় দিন পর তরুণীর সন্ধান, পরিবারকে ফোন

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে এএসপি সাইফুল ইসলামের দিকনির্দেশনা

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

এআইয়ের জাদুতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

শেরপুরে নতুন সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

কালিয়াকৈরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, ফেরিওয়ালার দেড় লাখ টাকার ক্ষতি

ইসলামি গজলের নেপথ্যের কারিগর

১০

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

১১

রায়গঞ্জের মকিমপুর জমিদারবাড়ি: দেড়শ বছরের ইতিহাস আজ ধ্বংসের পথে

১২

রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয়সহ ৩ আসামিকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে প্রেরণ

১৩

রায়গঞ্জের প্রতারণা মামলায় ঢাকায় অভিযান, ৩ আসামি গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে প্রেরণ

১৪

রায়গঞ্জে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৫

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

১৬

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

১৮

বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক

১৯

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

২০