রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে নিখোঁজের ছয় দিন পর এক তরুণীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ভাই মো. রবিউল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের ওপর রাগ করে ওই তরুণী এক বন্ধুর বাসায় গিয়ে ওঠেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের সংবাদ প্রকাশের পর তিনি খবরটি দেখতে পান এবং পরে বাড়িতে ফোন করে নিজের অবস্থান জানান।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে তরুণী নিখোঁজের সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং পরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়।
তরুণীর সন্ধান পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে তার পরিবার। একই সঙ্গে সংবাদ প্রকাশ ও তথ্য ছড়িয়ে দিতে সহযোগিতা করায় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে পরিবার।
এ সময় পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তরুণীর ছবি যেন আর কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে পুনরায় প্রকাশ বা শেয়ার না করেন।
মন্তব্য করুন