stvadmin
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে এএসপি সাইফুল ইসলামের দিকনির্দেশনা

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে তিনি এসব দিকনির্দেশনা দেন।

এ সময় এএসপি সাইফুল ইসলাম খান বলেন, ইভটিজিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে। কেউ ইভটিজিংয়ের শিকার হলে বা এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে কোনো শিক্ষার্থী যেন হয়রানি বা উত্যক্তের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ইভটিজিং প্রতিরোধে পুলিশের নজরদারি, অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%87%e0%a6%ad%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে এএসপি সাইফুল ইসলামের দিকনির্দেশনা

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

এআইয়ের জাদুতে আশির দশকে ফিরছেন নেটিজেনরা

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

শেরপুরে নতুন সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

কালিয়াকৈরে বেহাল সড়কে চরম জনদুর্ভোগ, ফেরিওয়ালার দেড় লাখ টাকার ক্ষতি

ইসলামি গজলের নেপথ্যের কারিগর

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

রায়গঞ্জের মকিমপুর জমিদারবাড়ি: দেড়শ বছরের ইতিহাস আজ ধ্বংসের পথে

রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয়সহ ৩ আসামিকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে প্রেরণ

১০

রায়গঞ্জের প্রতারণা মামলায় ঢাকায় অভিযান, ৩ আসামি গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে প্রেরণ

১১

রায়গঞ্জে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১২

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

১৩

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

রায়গঞ্জে গোয়ালঘরের তালা-শিকল কেটে ৪ গরু চুরি

১৫

বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক

১৬

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

১৭

রায়গঞ্জে প্রধান শিক্ষকের বিদায় জনিত সংবর্ধনা।

১৮

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

১৯

রায়গঞ্জে ২৪ ঘণ্টায় ৩ ট্রান্সফরমার, ১ মোটরসাইকেল ও ৪ গরু চুরি

২০