stvadmin
১৭ অক্টোবর ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে বাড়ির উঠানে রাখা সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মো. মনিরুল ইসলাম (৪০) শুক্রবার সারাদিন অটোরিকশা চালিয়ে ভাড়া বহন শেষে রাতে বাড়িতে ফেরেন। পরে তিনি অটোরিকশাটি বাড়ির উঠানে রেখে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে অটোরিকশাটি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক মনিরুল ইসলাম চকনুর গ্রামের মো. আজাহার আলীর ছেলে। পেশায় অটোরিকশাচালক মনিরুল এ যানটি চালিয়েই সংসার চালান।

মনিরুল ইসলাম বলেন, ‘আমি সিএনজি চালিয়ে সংসার চালাই। আমার এই ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই।’

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় অটোরিকশাচালকের আর্থিক ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

১

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

২

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

৩

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

৪

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

৫

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

৬

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৮

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৯

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

১০

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

১১

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

১২

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১৪

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১৫

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৬

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৭

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৮

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

২০