stvadmin
১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

মোঃ আব্দুর রহীম মিঞা :

টাঙ্গাইলের ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর উদ্যোগে পূজামণ্ডপ ও হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৩৪টি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে প্রতিটিতে ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ ছাড়া ১০৩টি হিন্দু পরিবারের মাঝে একটি করে শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর ব্যক্তিগত তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, “ধর্ম যার যার, এ দেশ সবার। এ দেশ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের। আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। দেশটাকে গড়তে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে এবং ভবিষ্যৎও পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপূজা উদ্‌যাপন নির্বিঘ্ন, আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

১

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

২

ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে ৩৪ মণ্ডপে আর্থিক সহায়তা, ১০৩ হিন্দু পরিবার পেল শাড়ি

৩

রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

৪

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

৫

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

৬

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৮

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৯

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

১০

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

১১

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

১২

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১৪

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১৫

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৬

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৭

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৮

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

২০