সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নম্বর ১১৫/২৪ (রায়)-এর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আলিফ সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার কুরচা গ্রামের শমেদ আলী সরকারের ছেলে।
অন্যদিকে, রায়গঞ্জ থানার মামলা নম্বর-০৩, তারিখ ৪ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার মামলায় মো. জাহাঙ্গীর আলম মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়ার ধুনট থানার উজাল সিং গ্রামের সাহেব আলীর ছেলে।
গ্রেপ্তারের পর উভয় আসামিকে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্টভুক্ত এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।