stvadmin
২৭ অগাস্ট ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি মো. রিপন সরকার ওরফে টিটনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস রিলিজে এসব তথ্য জানান রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। এ সময় রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আলমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রায়গঞ্জ থানার ধানগড়া উত্তরপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. রিপন সরকার ওরফে টিটন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ফিরোজ সরকার, তাঁর ছেলে আব্দুর রহমান ও হাসানকে এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।

পরে গুরুতর আহত আব্দুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন ফিরোজ সরকার বাদী হয়ে ১৮ জুলাই রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু, বিপিএম (বার)-এর তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গঠন করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দলটি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পরে গত ২৬ আগস্ট ঢাকার গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রিপন সরকার ওরফে টিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন সরকার ওরফে টিটন (৩৯) রায়গঞ্জ উপজেলার ধানগড়া উত্তরপাড়া এলাকার তারা মিয়া সরকারের ছেলে।

পুলিশ আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ০১, থানায় মামলা

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মোজেরোলা চিজ উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার

নওগাঁয় মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের  মাদক বিরোধী সভা ও র‍্যালী

এনামুল কাদিরের নেতৃত্বে নান্দাইলে ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ হয়েছে

বিরলে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আশুলিয়া ও সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া

১১

রায়গঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যা, গাজীপুর থেকে টিটোন গ্রেপ্তার

১২

রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

১৩

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

১৪

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যা: মূল রহস্য উদঘাটন, প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬

হাটিকুমরুলে নিউ আবাসিক হোটেলে অবাধে চলছে পতিতাবৃত্তি

১৭

তাড়াশে সেচমোটরের বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, এলাকায় শোক

১৮

রায়গঞ্জে ফুলজোড় নদীতে নিষিদ্ধ জালের ফাঁদ, উদ্ধার করে পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

১৯

বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ জামায়াতের নিন্দা

২০