রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৬ টি দোকান
গোডাউন ক্ষতির পরিমান প্রায় ৮০ লাখ টাকা ধারণা ফায়ার সার্ভিসের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস সুপার মার্কেট ও পাশের একতা প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণ আনতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে ততক্ষণে সব পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানান যায়, জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষকসহ প্রায় ৪০ লাখ টাকা, মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে প্রায় ২০ লাখ টাকা, সাখাওয়াত হোসেনের গোডাউন মেশিন মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকা,মোবাইল টেলিকম ব্যবসায়ী আতিকুল ইসলামের দোকানে প্রায় ১০ লাখ টাকা এবং শফিক ইসলামের দোকানে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন মিঞা বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তিনি আরো
বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতৃবৃন্দ এবং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিপূরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।